সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : টর্নেডো ও শিলাবৃষ্টিতে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে ৯৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত আট শতাধিক মানুষ। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ভারি বর্ষণ, শিলাবৃষ্টি ও টর্নেডোতে জিয়াংসু প্রদেশের ইয়াংচেং শহর প্লাবিত হয়েছে। এতে শহরটির বিপুল সংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে যানচলাচল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এক সপ্তাহ ধরে চীনের বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ হচ্ছে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে দেশটি। ইয়াংচেং শহর ছাড়াও বেশ কয়েকটি শহর ও শহরতলীতে বিরূপ আবহাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রদেশটির বেশ কয়েকটি শহরে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে জড়ো বাতাস বয়ে যাচ্ছে বলে জানা যায়।
সোমবার দেশটির রাষ্ট্রীর গণমাধ্যম জানায়, বন্যায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় দুই লাখ মানুষ। সরকারি হিসেব অনুযায়ী, বন্যা ও ভারি বর্ষণের কারণে ৪১০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। সূত্র: বিবিসি ও এবিসি নিউজ
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি