সিলেট ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: ফের কয়লাখনি ধসের ঘটনা ঘটেছে চীনে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটির মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ডেংফেং নগরীতে একটি কয়লাখনি ধসে পড়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।
এ ছাড়াও খনির মধ্যে আটকে আছেন আরো সাতজন। চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার রাত ৯টায় ডেংফেং-ভিত্তিক জিংগিউ কোল মাইনিং কো. লি. কয়লাখনিতে একটি পাইপ লাইনের সম্প্রসারণের কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। উল্লেখ্য, চীনে কয়লাখনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে ঘনঘন দুর্ঘটনা ঘটে। গত মাসেও কয়লা খনি ধসে মারা গেছেন বেশ কয়েকজন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি