befikar_220161011035759-700x336বিনোদন ডেস্ক :: ছবির নাম যাকে বলে ষোলআনা সার্থক। সমুদ্র সৈকত থেকে ‘বেফিকর’ চুমুর যে ঝড় উঠেছে তা এবার অন্তর্বাসে এসে দাঁড়াল। প্রথমবার সিনে-পর্দায় বিকিনি পরে বিয়ার হাতে নায়িকা। অপর দিকে র‌্যাবিট আন্ডারওয়ারে রণবীর। আর এই ছবির দেখার পর নিন্দুকেরা বলছেন ভালগারিটি ছাড়া আর কিছু নয়।

তবে রোম্যান্স থাকবে ভরপুর। ‘বেফিকর’ প্রথম দর্শনেই ভাল মতো সেটা জানিয়ে দিলেন আদিত্য। রণবীর-বানী ট্যুইটার হ্যান্ডেলে রোম্যান্সের ঝড় তুলেছে ‘বেফিকর’ পোস্টার। দুনিয়াদারি থেকে বেফিকর দুই প্রেমিক একে অপরের ঠোঁটে এঁকে দিচ্ছে ভালোবাসার চুম্বন। পোস্টারে একের পর এক বন্দি হয়েছে বানী-রণবীরের লিপলক।

Manual5 Ad Code

যতবার ক্যামেরার ব্যাকসিটে আদিত্য বসেছেন, ততবারই তার ফ্রেম তৈরি করেছে ইতিহাস। ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘রব নে বানাদি জোড়ি’ তার লেন্সে চোখ রেখে সিনেপ্রেমীরা ভেসেছে রোম্যান্সের জোয়ারে। আরও একবার সেই বসন্তের ফুল ফুটতে চলেছে সেলুলয়েডে।

‘রব নে বানাদি জোড়ি’ লাস্ট। মাঝে কেটে গেছে সাতটি বছর। যশ ফিল্মিসের সব ভার এখনও তারই কাঁধে। ছবি প্রযোজনা করতে গিয়ে পরিচালনায় সময় দিতে পারছিলেন না আদিত্য। তবে ‘বেফিকর’ দিতে আবার ফিরছেন নিজফর্মে।

Manual1 Ad Code

সিমোর ট্রেলারটি পাঠকদের জন্য দেওয়া হলো-

Manual8 Ad Code