চুয়েটে একই পুকুরে এবার মৌলভীবাজারের দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

চুয়েটে একই পুকুরে এবার মৌলভীবাজারের দুই শিক্ষার্থীর মৃত্যু

Manual8 Ad Code

অর্ণব দত্ত ও শান্ত দেব। ছবি: সংগৃহীত


মেইল ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

নিহত দুই শিক্ষার্থী হলেন- কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের অর্ণব দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শান্ত দেব। নিহত দুই শিক্ষার্থীর বাড়িই মৌলভীবাজার জেলায়।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

বুধবার (১২ আগস্ট) দুপুরে কবি কাজী নজরুল ইসলাম হলের পাশের পুকুরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে চমক ও শান্ত কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে যান। তৎক্ষণাৎ সহপাঠীরা তাদের উদ্ধারে পুকুরে নামেন।একজনকে ৮ থেকে ১০ মিনিট পর উদ্ধার করা হয়। অন্যজনকে ৪০ থেকে ৫০ মিনিট পর উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর প্রথমে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে নগরের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

মাত্র দুই সপ্তাহ আগে, ২৮ জুলাই একই পুকুরে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

এদিকে, একের পর এক পুকুরে ডুবে মৃত্যুর ঘটনায় দুর্ঘটনা এড়াতে পুকুরটির পানি সেচে ফেলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি পুকুরটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code