সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে এ মামলার দিন ধার্য রয়েছে।
খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তবে খালেদা জিয়া কী কারণে আদালতে যাচ্ছেন না, তা জানাননি শায়রুল।
এর আগে গত ২ জুন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। ওইদিন বকশীবাজারে বিচারক আবু আহমেদ জমাদারের বিশেষ জজ আদালতে হাজির হয়ে খালেদা জিয়া সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং এ মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ ২৩ জুন ধার্য করেন।
২০১০ সালে দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। মামলার অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিস চৌধুরীর সহকারী একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম।
একই আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীত মামলা বিচারাধীন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি