সিলেট ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ছাগলের বাচ্চা তো ছাগলই হয়। কিন্তু ভিন্ন ঘটনা দেখা গেল মালয়েশিয়ার জোহর রাজ্যে। সম্প্রতি ওই অঞ্চলে এক ছাগলের পেট থেকে যে বাচ্চাটি জন্ম হয়েছে, তা দেখতে অনেকটা মানবশিশুর মত। যদিও এটি আর জীবিত নেই। মানুষ সদৃশ্য ওই ছাগলছানাটিকে দেশের পশু দপ্তরকে দান করেছেন এর মালিক ইব্রাহিম বশির।
৬৩ বছরের ইব্রাহিম জোহর রাজ্যের কোটা তিঙ্গি জেলার ফেলদা এলাকার বাসিন্দা। গত শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে তার পালিত মাদী ছাগলটির ঘরে ওই বাচ্চাটির জন্ম হয়। কিন্তু নবজাতককে দেখে তিনি তো অবাক!
এ সম্পর্কে স্থানীয় এক পত্রিকাকে ইব্রাহিম বলেছেন, প্রথমে অদ্ভূত ওই ছাগলের বাচ্চাটিকে দেখে আমি থ হয়ে যাই। এর মুখ, নাক, ছোট ছোট চারটি পা এমনকি দেহের গঠনটি পর্যন্ত একটি মানব শিশুর মত। যদিও ওর গোটা শরীর হালকা বাদামী লোমে ঢাকা ছিল।
এছাড়া এটির দেহের সঙ্গে কোনো নাড়িও সংযুক্ত ছিল না। তিনি গোয়ালঘরে যাওয়ার আগেই বাচ্চাটি মারা গিয়েছিল। তবে বাচ্চটি কি জন্মের আগেই মারা গেছে, না মৃত অবস্থায় এর জন্ম হয়েছে, সে বিষয়টিও স্পষ্ট নয়। তিনি মৃত ছাগলছানাটিকে বরফ দিয়ে একটি তাপ নিরোধক বাক্সে রেখে দেন।
অদ্ভূত ওই ছাগলের বাচ্চাটি দেখতে তার বাড়িতে প্রচুর লোকজন এসে ভিড় জমিয়েছিল। কেউ কেউ বিপুল অর্থের বিনিময়ে মৃত ছাগলছানাটি কিনেও নিতে চেয়েছিল। কিন্তু ইব্রাহিম তাদের প্রস্তাবে রাজি হননি। তিনি রোববার স্থানীয় পশুবিভাগে এটি দান করেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি