ছাতকে ত্রিমুখী সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

ছাতকে ত্রিমুখী সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

Manual5 Ad Code

নিহত হুমায়ুন রশিদ ও শাহিন মিয়া। ছবি : সংগৃহীত


ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ড্রাম ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

Manual4 Ad Code

 

রেবাবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ছাতক উপজেলার করছখালী গ্রামের হুমায়ুন রশিদ (২৫) ও শাহিন মিয়া (২২)। এ ঘটনায় হোসাইন আহমদ (২৩) নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

 

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ড্রাম ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেলের তিন আরোহী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন রশিদ ও শাহিন মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ সড়কটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। কয়েক মাস আগেও একই সড়কে দুর্ঘটনার ঘটনা ঘটেছিল।

 

সোমবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান।

 

তিনি জানান, যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code