সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মে ১৫, ২০১৭
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার ছাতকে বাচ্ছাদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।
সোমবার বিকেল ৫টায় উপজেলার নোয়ারাই ইউনিয়নে উলুরগাঁও গ্রামের মছল আলীর ছেলের সাথে পার্শ্ববর্তী বড়গল্লা গ্রামের আব্দুল ওয়াসিমের ছেলে আল-আমিনের মধ্যে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উলুরগাঁও গ্রামের মছল আলীর পক্ষে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সন্তান লোকমান হোসেন (২২) ঘটনাস্থলেই নিহত হন। আহতদেরকে স্থানীয় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষনিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি