ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬

ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাও গ্রামবাসীর মধ্যে দফায় দফায় দুই ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ চলে। পরে স্থানীয়দের সহযোগিতা পরিস্থিত নিয়ন্ত্রণে আনে পুলিশ।

 

ছাতক থানার ওসি কামাল হোসেন জানান, গতকাল মঙ্গলবার ফুটবল খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাও গ্রামের লোকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাকে ঘটে। বুধবার সকালে উভয় গ্রামের লোকজন আইনবহির্ভূতভাবে জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েন তিনি।

 

Manual5 Ad Code

ওসি কামাল হোসের আরও বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্দে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code