সিলেট ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৬

সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় জাল ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবৃদ্ধ হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ছাতক উপজেলার ধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
গুলিবৃদ্ধরা হলেন, সাইফুল ইসলাম, জুনেদ আহমদ, আঙ্গুর মিয়া ও নরী হোসেন। দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাইফুল ও জুনেদের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ছাতক উপজেলার ধনপুর সরকারী প্রাথমকি বিদ্যালয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়। পরে পুলিশ উভয় পক্ষকে চত্রভঙ্গ করতে ফাঁকাগুলি ছুড়ে। এতে সাইফুল ইসলাম, জুনেদ আহমদ, আঙ্গুর মিয়া ও নরী হোসেন গুলিবৃদ্ধ হন। এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হারুনুর রশিদ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি