ছেলেদের বান্ধবী থাকলে ৬ সমস্যা

প্রকাশিত: ৫:১২ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৬

ছেলেদের বান্ধবী থাকলে ৬ সমস্যা

Manual5 Ad Code
download (1)
লাইফস্টাইল ডেস্ক : ন্ধুত্ব মানেই স্বার্থের অনেক ঊর্ধ্বে নির্ভরশীলতা, বিশ্বস্ততা, পারস্পরিক সমঝোতা আর নিখাদ ভালোবাসার এক বিশেষ সম্পর্ক। আর বন্ধু সে-ই, যে আজীবন সুখে-দুঃখে, বিপদে-আপদে এই বিশেষ সম্পর্কে জড়িয়ে থাকে। এসব কথা নতুন করে বলার কিছু নেই। কিন্তু সেই বন্ধুত্বটা যদি কোনো ছেলে-মেয়ের, তা পায় এক নতুন মাত্রা। তবে বেস্ট ফ্রেন্ড যদি হয় কোনো বান্ধবী, তাহলে কিছু সমস্যাও আছে। আসুন সেই সমস্যাগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
সকলেই ভাববে আপনারা প্রেম করছেন : একটা ছেলে আর একটা মেয়ে একসঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে, ফাঁকা ক্লাসরুমে বসে আড্ডা দিচ্ছে কিংবা কফি হাউজে বসে কফি খাচ্ছে, তাহলেই সবাই ধরে নে বেনির্ঘাৎ প্রেম করছে দু’জনে। কোনও মেয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করল‌ে এই গুজবের মুখোমুখি হতেই হবে আপনাকে।
বান্ধবীর বয়ফ্রেন্ডটি মাঝেমধ্যে ঝামেলা করবে : বান্ধবীটি যদি সিঙ্গেল হয়, তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি তার বয়ফ্রেন্ড থাকে, তাহলে ঝামেলা আছে। সে মাঝেমধ্যেই আপনাদের দু’জনকে নিয়ে নানাবিধ আলফাল কথা ভাববেই। আপনার বান্ধবী তাকে এড়িয়ে আপনার সঙ্গে প্রেম করছে, এমন ভাবার প্রবল চান্স তো রয়েছেই।
আপনার গার্লফ্রেন্ডও সন্দেহ করবে : ‘ওর সঙ্গে কীসের এত মাখামাখি তোমার?’, ‘ওর সঙ্গে কেন সিনেমা দেখতে গিয়েছিলে?’, ‘ক্লাসে কেন সবসময় ওর পাশেই তোমাকে বসতে হবে?’-বান্ধবীকে নিয়ে বলা এ সব কথা আপনার গার্লফ্রেন্ডের কাছ থেকে  শুনতেই হবে। তবে খুব বুঝদার গার্লফ্রেন্ড হলে অবশ্য আলাদা কথা।
বান্ধবীটি মাঝেমধ্যে ভুলে যাবে যে আপনি পুরুষ : কোন লিপস্টিকটি তার কেনা উচিৎ, বা কোন শাড়ির সঙ্গে কোন ধরনের কানের দুল ভাল মানাবে -এইসব বিষয়ে বান্ধবীটি যদি আপনার মতামত চেয়ে বসে তাহলে মুশকিল। হাজার হোক, আপনি পুরুষ মানুষ, এই সব বিষয়ে এক্সপার্ট কমেন্ট দেওয়া আপনার পক্ষে সম্ভব না!
বান্ধবীর পাশে অন্য ছেলেরাও ঘুরঘুর করবে : আপনি একটা মেয়ের সঙ্গে দেদার মেলামেশা করছেন দেখলেই আপনার অন্যান্য ছেলে বন্ধুদের ধারণা হবে, মেয়েটি খুব সহজলভ্য। অমনি শুরু হবে আপনার বান্ধবীটির আশেপাশে তাদের ঘুরঘুর। আপনারা দু’জনে বসে হয়তো দু’টো সুখদুঃখের কথা বলছেন, তার মধ্যেই উড়ে এসে জুড়ে বসবে আপনার কোনও বন্ধু।
নানা উপদেশ শুনতে হবে বান্ধবীর কাছ থেকে : ‘তোর জিন্‌সটা কী নোংরা রে, কাচিস না কেন?’, ‘এই, গরমকালে একটু ডিও ইউজ করতে পারিস তো রে,’ ‘জুতোটায় কী ময়লা জমেছে রে তোর!’— এই জাতীয় উপদেশমূলক বিদ্রুপ বান্ধবীটির কাছ থেকে নিত্য সহ্য করতেই হবে আপনাকে। কিছু করার নেই, বস্।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code