ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

Manual2 Ad Code

1462766566. সুরমা মেইল নিউজ : দিনাজপুর জেলার হাকিমপুরে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নৃপেন ওড়াং (৩৮) নামে এক আদিবাসী নিহত হয়েছেন।

Manual7 Ad Code

শুক্রবার রাত ২টায় রংপুর সেন্টাল ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত নৃপেন ওড়াং হাকিমপুর উপজেলার খাটাউচন্না হিন্দু পাড়া গ্রামের গ্রামের মোল্লা ওড়াংয়ের ছেলে।

নবাবগঞ্জ থানার এসএসআই মো. সাজু জানান, নৃপেনের ছোট ভাই মাদকাসক্ত সঞ্জিত ওড়াং বৃহস্পতিবার রাতে তার স্ত্রীকে মারধর করার সময় বড় ভাই নৃপেন এগিয়ে আসে বাধা দেয়। এ সময় পাশে থাকে বটি দিয়ে সঞ্জিত ওড়াং বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুর সেন্টাল ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ২টার দিকে মারা যান।

Manual7 Ad Code

হাকিমপুর থানার ওসি মো. মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের বোন রাজু বালা বাদী হয়ে শনিবার দুপুরে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code