সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৬

সুরমা মেইল নিউজ : ৯২ লাখ টাকা ব্যয়ে জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবনের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে শনিবার আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় হুইপ ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেন, জাতীয় পার্টি সংসদে বিরোধীদলের দায়িত্ব পালন করলেও দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে। জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরোও বলেন, উপজেলা পদ্ধতি চালু করে যুগান্তকারী সিদ্বান্ত নিয়েছিলেন সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ। যারই ধারাবাহিকতার ফসল ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণ হাতের কাছেই নাগরিক সেবা পাচ্ছে। গ্রাম বাংলার মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক। এদেশের অবকাঠামো উন্নয়ন হয়েছিল জাতীয় পার্র্টির আমলে।৮নং কসকনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি তবারক আলীর সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান মুহির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস শহীদ লশকর বশীর, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মোস্তাকিম আলী হায়দার, বিশিষ্ট সমাজসেবী মোস্তাক আহমদ (মুকুল), জেলা যুব সংহতির সদস্য সচিব মরতুজা আহমদ চৌধুরী, জেলা উলামা পার্টির আহ্বায়ক মাওলানা আব্দুল আজিজ সিরাজী, উপজেলা জাপা নেতা আব্দুল জলিল, নোমান উদ্দিন, বদরুল ইসলাম, আব্দুল মতিন, কসকনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুছ ছাত্তার মঈন, আব্দুল মালেক মালই, যুবসংহতি নেতা মোস্তফা কামাল, কবিরুল হাসান, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক সালমান আহমদ, সদস্য সচিব রুহুল আমিন, হানুর আলম হাসনু, রাসেল আহমদ, মিজানুর রহমান প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি