সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান। সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা, শিক্ষা পরিবেশ, সড়ক নিরাপত্তা এবং সীমান্ত এলাকায় বিজিবির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় বক্তারা জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় স্কুল চলাকালীন সময়ে যুবকদের অযথা ঘোরাফেরা বন্ধে কঠোর নজরদারির দাবি জানান। এছাড়া অদক্ষ চালকের কারণে ঘন ঘন সড়ক দুর্ঘটনা এবং এর ফলে প্রাণহানির বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
জকিগঞ্জ সীমান্তে বিজিবির ভূমিকা নিয়েও সভায় প্রশ্ন উঠে। জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, উপজেলার ঐতিহ্যবাহী অর্থকরী ফসল সুপারিকে চোরাচালানের নামে বিজিবি অহেতুক আটক করে স্থানীয় ব্যবসায়ীদের হয়রানি করছে। তারা বলেন, সুপারি চোরাচালান নয়; এটি জকিগঞ্জবাসীর আয়ের অন্যতম উৎস, যা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ হয়ে থাকে। এভাবে বাধা দেওয়া হলে বাইরের ব্যবসায়ীরা আগ্রহ হারাবেন, এতে কৃষকরা ক্ষতির মুখে পড়বেন। তারা বিষয়টি খতিয়ে দেখে বিজিবির তৎপরতা পর্যালোচনার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন- জকিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ছারওয়ার জাহান, জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া, ১নং বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, ৪নং খলাছড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক, ৫নং সদর ইউপি চেয়ারম্যান হাসান আহমদ, ৬নং সুলতানপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ৮নং কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফখর উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দিব্যেন্দু ভট্টাচার্য মিঠুন, ২নং বিরশ্রী ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) আব্দুল জলিল, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জাকির হোসেন, জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি জয়নুল ইসলাম, এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শিব্বির আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকরা।
সভায় আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক অবক্ষয় রোধ এবং মাদক ও জুয়া নির্মূলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের গুরুত্বারোপ করা হয়।
(সুরমামেইল/এএইচএল)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি