জকিগঞ্জ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

জকিগঞ্জ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি গঠন

Manual6 Ad Code

আহ্বায়ক শামীম হুদা ও সদস্যসচিব মো: রেজাউল হক বাছিত।

Manual5 Ad Code


সিলেট:
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

Manual3 Ad Code

সোমবার (৩ আগস্ট) তাঁতীদল সিলেট জেলা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে শামীম হুদাকে আহ্বায়ক, এমাদ উদিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. রেজাউল হক বাছিতকে সদস্য সচিব করা হয়েছে।

 

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২ আগস্ট) তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের স্বাক্ষরক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code