জগন্নাথপুরে পিতার সঙ্গে শক্রতার জেরে পুত্রকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭

জগন্নাথপুরে পিতার সঙ্গে শক্রতার জেরে পুত্রকে গলা কেটে হত্যা

Manual6 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পিতার শক্রতার জেরে প্রান গেল ১০ বছরের এক শিশু পুত্রর। ঘাতকরা তার গলাকেটে হত্যা করে লাশ গ্রামের হাওরে ফেলে দেয়।

Manual7 Ad Code

গতকাল সোমবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে সোমবার বিকালে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শিশুর নাম শুক্কুর আলী (১০)। সে ওই গ্রামের মজর উদ্দিনের পুত্র ও কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

Manual4 Ad Code

পুলিশ ও এলাকাবাসী, মজর উদ্দিনের সঙ্গে আবদুল আলী, নানু মিয়া গংদের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ ও মামলা মোকদ্দমা চলছে। এরই জের ধরে গতকাল দুপুরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে শুক্কুর আলীকে।

খবর পেয়ে স্বজনরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

নিহত শিশু শুকর আলীর পিতা মজর আলী জানান, গ্রামের আলতাব আলী গংদের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। আমার সঙ্গে তাদের বিরোধ হত্যা করতে হয় আমাকে কর, আমার ছেলেকে কেন হত্যা করলে। তার কী দোষ ছিলো? আমি আমার পুত্রের হত্যাকারীর ফাসিঁ চাই।

Manual4 Ad Code

জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন জানান, পূর্ব বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে খুনের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা করছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code