জগন্নাথপুরে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ লাইন, জনমনে আতঙ্ক

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৭

জগন্নাথপুরে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ লাইন, জনমনে আতঙ্ক

Manual2 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ লাইন টানা হয়েছে। লাইনের তার ঝুলে গিয়ে বিপদজনক অবস্থায় রয়েছে। যে কারণে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের চুনু মিয়া নামের এক ব্যক্তি স্থানীয় বটেরতল নামক স্থানে বেশ কয়েকটি বাঁশের খুঁটি দিয়ে নিজ বাসায় বিদ্যুৎ লাইন নিয়েছেন। বর্তমানে এ লাইনের তার ঝুলে গিয়ে বিপদজনক অবস্থায় থাকায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code