জগন্নাথপুরে বিদুৎ সংযোগকে কেন্দ্র করে সংর্ঘষ: নিহত ১

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৬

জগন্নাথপুরে বিদুৎ সংযোগকে কেন্দ্র করে সংর্ঘষ: নিহত ১

Manual6 Ad Code

Songhorso_www.u71news.com
সুরমা মেইর নিউজ : সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদুৎ সংযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষ নুর মিয়া (৫৫) নামে ১ব্যাক্তি নিহত হয়েছেন আহত আরো ২ জন। উপজেলার কেশবপুর উত্তরপাড়া গ্রামে গতকাল শনিবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে সালেহ আহমদ (২৫) ও চমকতেরা বেগম এক গৃহবধু। আহতদের সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানায়, বিদ্যুতের মিটার রিডিংকে কেন্দ্র করে একই গ্রামের নুর মিয়া ও গজম্বর আলী কথা কঠাকাটি হয়। এক সময় গজম্বর আলী কিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে নুর মিয়াকে আঘাত করেন এতে ঘটনাস্থলে নুর মিয়া মারা যান। জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খন্দকার মাঈনুল খান জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code