‘জঙ্গি আস্তানা’র পাশে বোমা হামলার ঘটনায় মামলা

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭

‘জঙ্গি আস্তানা’র পাশে বোমা হামলার ঘটনায় মামলা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিন সুরমার শিববাড়ির ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলের বাইরে দু’দফা বোমা বিস্ফোরণে নিহতের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ফজল বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাতপরিচয় আসামী দেখিয়ে থানার উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ছয়জন নিহত ও ৩০-৩৫ জনকে আহত দেখানো হয়েছে।

Manual8 Ad Code

গত শনিবার সন্ধ্যা ও রাতে দু’দফা বোমা বিস্ফোরণ হয়। প্রথম বোমাটি জঙ্গিদের হামলার মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়কের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে বিস্ফোরিত হয় এবং দ্বিতীয়টি উদ্ধারের পর নিষ্ক্রিয় করতে গিয়ে এর বিস্ফোরণ ঘটে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code