জঙ্গি ছিনতাইয়ে অংশ নেওয়া সিলেটের রাফি গ্রেপ্তার

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২

জঙ্গি ছিনতাইয়ে অংশ নেওয়া সিলেটের রাফি গ্রেপ্তার

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
ঢাকার আদালত ফটকের সামনে পুলিশের ওপর হামলা চালিয়ে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪) এ ঘটনায় করা মামলার আসামি।

 

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একজন কর্মকর্তা মেহেদী হাসানকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন।

 

Manual2 Ad Code

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, মেহেদী হাসান জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন। তিনি আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য। তার বাড়ি সিলেটে। ব্লগার নাজিমউদ্দীন সামাদ হত্যার মিশনেও অংশ নিয়েছিলেন তিনি।

 

Manual1 Ad Code

২০১৬ সালের ৬ এপ্রিল পুরান ঢাকার লক্ষ্মীবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমউদ্দীন সামাদকে চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করেন জঙ্গিরা। হত্যাকাণ্ডের পর তারা দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যান।

 

এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠানে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার হওয়ার কথা জানিয়েছেন।

 

Manual7 Ad Code

গত রোববার (২০ নভেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে পুলিশকে মারধর ও চোখে পিপার স্প্রে করে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যান জঙ্গিরা। তাঁরা হলেন- মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব। ওই দুজনসহ ১২ আসামিকে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) হাজতখানায় নেওয়া হচ্ছিল। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া আরও কয়েকটি হত্যা মামলারও আসামি তারা।

 

Manual8 Ad Code

জঙ্গি ছিনিয়ে নেওয়ার মামলাটি তদন্ত করছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীপন, অভিজিৎসহ লেখক, প্রকাশক ও ব্লগার হত্যা মামলাগুলোর প্রধান আসামি ও আনসার আল ইসলামের নেতা বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হকের পরিকল্পনা ও নির্দেশনায় জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি ঘটেছে। এতে অংশ নিয়েছেন কমপক্ষে ১০ জন।

 

সিটিটিসির ওই কর্মকর্তা জানান, মেহেদী হাসান অমি ওরফে রাফি জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় করা মামলার ১৪ নম্বর আসামি। তবে কখন কোথা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি জানাননি তিনি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code