জঙ্গি হুমকি, বড়লেখায় ১ মাস ধরে পুলিশি নিরাপত্তায় শিক্ষক!

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৬

জঙ্গি হুমকি, বড়লেখায় ১ মাস ধরে পুলিশি নিরাপত্তায় শিক্ষক!

Manual1 Ad Code

downloadসুরমা মেইল নিউজ : জঙ্গী সংগঠন আনছারুল্লাহ বাংলাটিম কর্তৃক হত্যার আশংকায় মৌলভীবাজারের বড়লেখায় সংখ্যালঘু এক স্কুলশিক্ষককে গত একমাস ধরে সাদা পোষাকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ। সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তায় এ শিক্ষক কর্মস্থলে যাতায়াতসহ সব ধরণের কাজকর্ম করছেন।

থানা পুলিশ সূত্র জানায়- জুড়ী উপজেলার শিলুয়া উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক প্রদীপ কুমার দাস ইতোপূর্বে বিভিন্ন মাধ্যমে জঙ্গী সংগঠন আনছারুল্লাহ বাহিনী বাংলাটিমের (এটিবি) হত্যার হুমকি পান।

Manual7 Ad Code

গত ১২ জুন একটি জাতীয় দৈনিকের (প্রথম আলো) তৃতীয় পৃষ্ঠায় ‘নিরাপত্তাহীনতায় ১৩ শিক্ষক’ শীর্ষক একটি সংবাদ ছাপা হয়। এ সংবাদে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে বড়লেখার হিন্দু স্কুলশিক্ষক প্রদীপ কুমার দাসও জঙ্গীগোষ্ঠীর হত্যা তালিকার একজন বলে উল্লেখ করা হয়। এ দিন হত্যার হুমকিতে আতংকিত সংখ্যালঘু স্কুলশিক্ষক প্রদীপ কুমার দাস নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।

Manual6 Ad Code

প্রদীপ কুমার দাস জানান, তিনি ইসলাম ধর্ম নিয়ে কখনও কটুক্তি করেননি। পূর্ববর্তী কর্মস্থলের একটি পক্ষ ষড়যন্ত্রমূলক তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করে। বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান জানান, প্রদীপ মাস্টারের জিডির পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে গত ১৫ জুন থেকে সাদা পোষাকে তাকে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেয়া হচ্ছে। তিনি যতোদিন চাইবেন, ততোদিনই তাকে নিরাপত্তা দেবে পুলিশ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code