জঙ্গীদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক নেই: শফিক চৌধুরী

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৬

জঙ্গীদের সাথে কোনো মুসলমানের  সম্পর্ক নেই: শফিক চৌধুরী

Manual2 Ad Code

48796
সুরমা মেইল নিউজ : সিলেট জেলা শাখার আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানদেরকে একটি জঙ্গী গোষ্ঠি বানানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি শনিবার দুপুর ১টায় টিলাগড়ের কল্যানপুর আলহাজ্ব অছিয়ত আলী ও কুরিমুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার কার্যক্রম শুরু উপলক্ষে সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। শফিকুর রহমান চৌধুরী বলেন, কেউ যেন আমাদের মুসলমান ভাইদের এরখম কাজে ব্যবহার করতে না পারে সেদিকে সবাই সতর্ক থাকতে হবে। এবং এসব জঙ্গীদের অপপ্রচার থেকে নিজেদের বাচিয়ে রাখতে হবে। সভায় মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আফতাব আলী বলেন, আমি এলাকার শিশুদের বিনা বেতনে ধর্মীয় শিক্ষার সুযোগ করে দিয়েছি। তাই এ মাদ্রাসাকে আপনাদের নিজের মাদ্রাসা মনে করে ছেলে মেয়েদেরকে শিক্ষালাভের জন্য পাঠাবেন। হাফিজ এখলাছূর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
আলহাজ্ব অছিয়ত আলী ও করিমুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মনির উদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মৌলানা আব্দুল মোক্তাদিরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, অছিয়ত আলী ও করিমুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আফতাব আলী, অছিয়ত আলী ও করিমুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মনির উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি মাসুক আহমদ, ছমর উদ্দিন মানিক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রকিব, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক হাজী আসাদুজ্জামান আসাদ, প্রফেসর মনির উদ্দিন, কবির মিয়া, শাহ জুনেদ, টুলটিকর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুর নবী দেশী, অসিদুর রহমান, রাহাদ শাহ, এনামুল হক চৌধুরী, ছইদুর রহমান, শাহজামাল উদ্দিন, আলমগীর হোসেন, মো. আব্দুল মানিক, মোস্তাক আহমদ, আব্দুল হেকিম, শাহেদ হোসেন বাবুল, চেরাগ আলী, জামাল আহমদ, সুলেমান হোসেন, শাকুর রহমান, আমিনুর রহমান, মো. এখলাছুর রহমান, মিজানুর রহমান, কালাম, মন্নান মিয়া, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code