জনতার হাতে পুলিশের লাঠি!

প্রকাশিত: ৪:১৪ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৬

জনতার হাতে পুলিশের লাঠি!

Manual4 Ad Code
CHUADANGA-MEETING

সংগৃহীত

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : চুয়াডাঙ্গায় সমাবেশ করে স্থানীয় মানুষের হাতে লাঠি-বাঁশি তুলে দিয়েছে পুলিশ। মাগুরাতেও একই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ধারাবাহিক গুপ্তহত্যা ও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে মানুষের মনোবল ও সচেতনতা বাড়াতে এ কর্মসূচি নেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

তবে সাবেক পুলিশ কর্মকর্তা ও মানবাধিকারকর্মীরা বলছেন- নাগরিকদের নিরাপত্তা বিধানের সর্বোত্তম পন্থা এটা না, এ দায়িত্ব রাষ্ট্রীয় বাহিনীর। রাষ্ট্রীয় বাহিনীর কাছ থেকে পাওয়া লাঠি হাতে মানুষ অপরাধে জড়িয়ে পড়তে পারে।

জানা যায়- গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার পুলিশ সদর উপজেলার সরোজগঞ্জ ও বদরগঞ্জ বাজারে পৃথক ‘সন্ত্রাসবিরোধী সমাবেশ’ করে। বেলা তিনটায় সরোজগঞ্জ বাজারের সমাবেশে অন্তত ৪০ জনের হাতে লাঠি ও বাঁশি তুলে দেওয়া হয়। বাজার উন্নয়ন কমিটির সভাপতি এম আবদুল্লাহ শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. রশীদুল হাসান। এসপি বলেন, এলাকায় টার্গেট কিলিং, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় জেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলি আহাম্মেদ হাসানুজ্জামান বক্তব্য দেন। বিকেল পাঁচটায় বদরগঞ্জ বাজারে একই ধরনের সমাবেশ হয়।

একইভাবে গত দুই দিনে মাগুরার চার উপজেলার সাতটি মন্দির এলাকায় সভা করে সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে বাঁশি ও লাঠি তুলে দেয় পুলিশ। গত সোমবার বিকেলে মাগুরা সদরের সাতদোহা ল্যাংটা বাবার আশ্রম ও শ্মশানে পুলিশ সভা করে লাঠি-বাঁশি তুলে দেয়। সভায় জেলার এসপি এ কে এম এহসান উল্লাহ, অতিরিক্ত এসপি মো. তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সভায় এসপি বলেন- মনোবল বাড়ানোর জন্য মানুষের হাতে লাঠি ও বাঁশ তুলে দেওয়া হচ্ছে, মারামারি করার জন্য না। পুলিশ-জনগণ এক হয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলা করবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন- মূলত গুপ্তহত্যা, জঙ্গি হামলা, সন্ত্রাস দমন, উগ্রবাদের বিরুদ্ধে অরক্ষিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি ও মনোবল বাড়াতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code