সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন জনসমর্থনে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরো এগিয়ে গেছেন। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
ভোটারদের শতকরা ৫৪ ভাগ মনে করেন, সাধারণ নির্বাচনে হিলারি ক্লিনটন বিজয়ী হবেন। আর শতকরা ৪০ ভাগ ভোটার মনে করেন নির্বাচনে ট্রাম্প জিতবেন।
এদিকে, রেজিস্ট্রার্ড ভোটারের মধ্যে শতকরা ৪৯ ভাগ হিলারিকে সর্মথন করেছেন; ট্রাম্পকে সমর্থন দিয়েছেন শতকরা ৪২ ভাগ ভোটার। এনবিসি/সার্ভে মাঙ্কি এ জরিপ পরিচালনা করেছে এবং এর ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের জন্য পুরুষ ভোটারদের মধ্যে দু বছর ধরে যে বিপুল সমর্থন ছিল তাতেও হানা দিয়েছেন হিলারি। মার্কিন কোটিপতি ব্যবসায়ীদের মধ্যে শতকরা ৫৮ ভাগ এখন হিলারিকে সমর্থন করছেন অন্যদিকে ট্রাম্পের পক্ষে রয়েছে শতকরা ৩৩ ভাগ সমর্থন। এসব ভোটার নিজেদেরকে মধ্যপন্থী বলে দাবি করেছেন। শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে অবশ্য হিলারিকে এ মুহুর্তে সমর্থন দিচ্ছেন শতকরা ৪১ ভাগ ভোটার। এ অংশে ট্রাম্পের পক্ষে রয়েছেন শতকরা ৫০ ভাগ ভোটার।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি