জন্মদাতার হাতে নয় বছরের শিশু খুন !

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৬

জন্মদাতার হাতে নয় বছরের শিশু খুন !

Manual1 Ad Code

download

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : দানব সন্দেহে নয় বছরের শিশুকে বর্বরভাবে হত্যা করেছেন তারই জন্মদাতা। সম্প্রতি ভারতের ছতিশগড় রাজ্যের এক গ্রামে ওই ঘটনাটি ঘটে বলে স্থানীয় পত্রিকা ‘ডেকান ক্রনিকল’ জানিয়েছে। ছত্রিশগড় রাজ্যের রায়পুর শহর থেকে ৪৫ মাইল দূরের গ্রাম টিলদা। এই গ্রামের বাসিন্দা স্রাভান সাতনামি (৩৮)। তিনি সবসময় মনে করতেন, তার ছেলে কুলেসওয়ার একটি দানব। ওর ওপর অশুভ আত্মা ভর করেছে। এ কারণেই তার আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না। ঘটনার দিন গভীর রাতে ছেলেকে ঘুম থেকে ডেকে তুলেন সাতনামি। এরপর তাকে নিচে ফেলে মাথাটি শক্ত মেঝেতে আঘাত করতে থাকেন। তার অমানুষিক নির্যাতনে অজ্ঞান হয়ে যায় শিশুটি। এরপর তিনি কুলেসওয়ারকে গলা টিপে হত্যা করেন। এ সময় ঘুম থেকে জেগে স্ত্রী দেখেন ছেলেটির মাথা দিয়ে রক্ত পড়ছে এবং সে নড়াচড়া করছে না। তিনি তখন চিৎকার করে কাঁদতে শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায় এবং তারা ছুটে আসে। ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন সাতনামি। তিনি হত্যার কথাও স্বীকার করেছেন। ছেলেকে হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code