জমি নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৬

জমি নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

Manual1 Ad Code

download

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই ও তার সাঙ্গপাঙ্গদের হাতে ভাই মানিক শেখ (২৫) খুন। সোমবার সকাল ১০টার দিকে ওই সদর উপজেলার নিজড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

সুত্রে জানায়- নিজড়া গ্রামের বকুল শেখ ও তার আপন চাচাতো ভাই হিরু শেখের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার সকালে বিবাদমান জমির ধান কাটা নিয়ে সালিশ-বৈঠক বসে। এসময় উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বকুল শেখ, তার ছেলে মামুন শেখসহ আরো কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে হিরু শেখের ছেলে মানিক শেখ ও লেবু শেখকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মানিক শেখকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code