সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই শারিফুল ইসলামকে (২৭) পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহ্জাহান মিয়া (৩৫) উপজেলার নগর হাওলা গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভাইদের মধ্যে জমি সংক্রান্ত জেরে প্রতিনিয়ত দ্বন্দ লেগেই থাকতো। এরই জেরে শনিবার সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে বড় ভাই শাহজাহানকে ছুরিকাঘাত করেন শারফুল। পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ ও পরে ঢাকায় এ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টার দিকে শাহজাহানের মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার দিন রাতেই স্থানীয় জনতা শারফুল ইসলামকে ধরে থানায় সোপর্দ করে। এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি