জরিমানা গুনতে হচ্ছে শাহরুখকে

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৬

জরিমানা গুনতে হচ্ছে শাহরুখকে

Manual1 Ad Code

srk

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক : ‘দিলওয়ালে’ লোকসানে ডুবিয়েছে। তারও আগে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ১ লাখ ৯৩ হাজার রুপি জরিমানা দিতে হয়েছে। ভারতের মুম্বাইয়ে নিজের বাংলো মান্নতের বাইরে তিনি অবৈধ পথ তৈরি করায় সেটি উচ্ছেদ করার ব্যয় হিসেবে এ অংক ধরা হয়। গত ১১ ফেব্রুয়ারি খবরটি বেরিয়েছে।

তথ্য অধিকার আইন কর্মী অনিল গালজালি বৃহানমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে (বিএমসি) জানান, বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের কাছে মাউন্ট ম্যারি রোডে নিজের অভিজাত বাংলোর বাইরে ভ্যানিটি ভ্যান রাখার জন্য ছয় ইঞ্চি দীর্ঘ সিমেন্ট-কংক্রিটের অবৈধ পথ তৈরি করেছেন শাহরুখ। এ কারণে মাউন্ট ম্যারি গির্জায় যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ জানায় বিএমসির কাছে। এর পরিপ্রেক্ষিতে তারা পদক্ষেপ নিলো।

Manual6 Ad Code

গত বছরের ৬ ফেব্রুয়ারি শাহরুখকে নোটিশ পাঠায় বিএমসি। পরে ১৫ ফেব্রুয়ারি অবৈধ কাঠামোটি উচ্ছেদ করা হয়। এর খরচ হিসেবে ১ লাখ ৯৩ হাজার ৭৮৫ রুপি জরিমানা দিতে হয়েছে তাকে। গত বছরের মার্চে সিটি ব্যাংকের চেকে এই অর্থ দিয়ে দেন তিনি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code