জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে ফিলিস্তিনের কৃতজ্ঞতা

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫

জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে ফিলিস্তিনের কৃতজ্ঞতা

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদ থেকে ফিলিস্তিনের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

 

শুক্রবার (৩ অক্টোবর) ফেসবুকে দেওয়া পোস্টে ফিলিস্তিন দূতাবাস জানায়, প্রার্থিতা প্রত্যাহারের এই মহৎ পদক্ষেপটি বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং অটল সংহতিকে প্রতিফলিত করে, যা আমাদের দুই জাতির মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনঃনিশ্চিত করে।

Manual2 Ad Code

 

এদিকে, প্রায় চার বছর আগে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে। সম্প্রতি ফিলিস্তিন ওই পদের জন্য প্রার্থী হওয়ায় বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তবে, ভবিষ্যতে এই পদের জন্য বাংলাদেশ আগ্রহী থাকবে বলে জানিয়েছে সরকার।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমএইচ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code