জাতীয়তাবাদী পরিবারের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই: দৌলত

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫

জাতীয়তাবাদী পরিবারের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই: দৌলত

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
দেশের স্বার্থে যেকোনো মূল্যে জাতীয়তাবাদী পরিবারের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা কমিটির আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত।

Manual1 Ad Code

 

শুক্রবার (৩ অক্টোবর) সিলেট জেলা তাঁতীদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী পরিবারের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই: দৌলত

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে সিলেট জেলা তাঁতীদলের নবগঠিত কমিটির নেতা-কর্মী।

Manual7 Ad Code


তিনি বলেন, বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। আগামী নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে। বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে পরাজিত করে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।

 

ফয়েজ আহমদ দৌলত আরও বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ। আজকের এ মাজার জিয়ারতের মধ্য দিয়েই আমরা জেলা তাঁতীদলের কার্যক্রম শুরু করলাম।

 

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর আহমদ, অ্যাডভোকেট আমিনুল হক খান, মোহাম্মদ হানিফ, রফিক আহমদ, মো. কামরুল হাসান, মঞ্জু আহমদ, জিয়াউর রহমান নেওয়ার, মো. বিলাল আহমদ, জামাল উদ্দিন, মো. খায়ের, সামছুর রহমান তোতা, শামীম হুদা, মামুন আল রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহবুবুর রহমান লোকমান, তাঁতীদল সিলেট জেলা শাখার সদস্য দুলাল আহমদ, আবদুল খালিক, কামাল উদ্দিন, মিজানুর রহমান ভূঁইয়া, সালাউদ্দিন, আবদুর রহিম, শেরচ আলী, আরিফ চৌধুরী রাজ, ছাইফুল্লাহ, জসিম উদ্দিন, মোহন আহমদ, ইজ্জাত আহমদ, নবী হোসেন, রফিক উদ্দিন, সুমন, মুজিবুর রহমান এপল, বদরুল হোসেন, জাহাঙ্গীর আলম, বিল্লাল আহমদ, রাকিবুল ইসলাম খান, জবলু মিয়া, সুমন সরকার, নাসির উদ্দিন, হৃদয় আহমদ উজ্জ্বল, ইসমাইল মিয়া রিপন, শামীম আহমদ ও এম এ জব্বার প্রমুখ।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code