জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগর শাখার ১১১ সদস্যের আহ্বায়ক কমিটি

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬

জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগর শাখার ১১১ সদস্যের আহ্বায়ক কমিটি

Manual6 Ad Code

আহ্বায়ক মো: জুবায়ের আহমদ ও সদস্যসচিব কাওসার গাজি।


সিলেট:
বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগর শাখার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা মোঃ জুবায়ের আহমদকে আহ্বায়ক এবং কাওসার গাজীকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার ও সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক (১) বছরের জন্য সিলেট মহানগর শাখার এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

Manual5 Ad Code

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রসমাজের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন জোরদার এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে এই আহ্বায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট মহানগরে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়।

 

এদিকে কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির আদর্শ বাস্তবায়ন ও ছাত্রসমাজের ন্যায্য দাবির পক্ষে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

(সুরমামেইল/বিজ্ঞপ্তি/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code