সিলেট ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৬
সুরমা মেইল নিউজ : জাতীয় পার্টি আর মন্ত্রিসভায় থাকতে চায় না, এ ব্যাপারে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্যরা একমত হয়েছেন বলে জানিয়েছেন কো-চেয়ারম্যান জি এম কাদের। তিনি জানান, বিষয়টি দলের চেয়ারম্যানের ওপর ছেড়ে দিয়েছেন প্রেসিডিয়াম সদস্যরা। পরিবেশ পরিস্থিতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন দলীয় প্রধান।
আজ রবিবার সকালে বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে জাপার প্রেসিডিয়ামের বৈঠক শেষে জি এম কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
এরশাদের সভাপতিত্বে বৈঠকে দলের ৩৭ জন সক্রিয় প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন। সংসদের বিরোধীদলীয় নেতা ও দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ এবং তার অনুসারীরা বৈঠকে উপস্থিত ছিলেন না।
আজকের প্রেসিডিয়ামের সভায় কো-চেয়ারম্যান হিসেবে জিএম কাদের ও মহাসচিব হিসেবে রুহুল আমিন হাওলাদারকে অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া আগামী ১৬ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েছে জাপা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি