জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেফতার

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেফতার

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: দুর্নীতির মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ভোরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে দুদকের জনসংযোগ বিভাগ।

Manual8 Ad Code

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এইচ এম তায়েহিদ জামানসহ তিন কর্মকর্তাকে একই মামলায় গ্রেফতার করে দুদক।

দুদক সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণ নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেকশন গ্রেড দেয়া হয়। এ ঘটনায় ২০১২ সালে এক ব্যক্তি মামলা করেন।

Manual1 Ad Code

মামলার অভিযোগে বলা হয়, এই তিন কর্মকর্তা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক কোটি চার লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেছেন বা সরকারের ক্ষতি করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠান। মামলাটি তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক ফজলুল বারী।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code