জাতীয় সংসদের হুইপ হলেন জি কে গউছ

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৬

জাতীয় সংসদের হুইপ হলেন জি কে গউছ

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য জি কে গউছকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে তাকে অবিলম্বে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

 

হুইপ হিসেবে তিনি সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দলীয় শৃঙ্খলা রক্ষা, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, আইন প্রণয়ন কার্যক্রমে সমন্বয় সাধনসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করবেন তিনি।

 

Manual5 Ad Code

উল্লেখ্য, হবিগঞ্জ জেলার রাজনীতিতে জি কে গউছ দীর্ঘদিন ধরে সক্রিয়। এর আগে তিনি একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এ নিয়োগে জেলা ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code