জাতীয় সেরা এবার অমিতাভ-কঙ্গনা

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৬

জাতীয় সেরা এবার অমিতাভ-কঙ্গনা

Manual7 Ad Code

images (5)

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকায় এবার বলিউডের জয়জয়কার। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন। সেরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন সঞ্জয় লীলা বানসালি। পিকু সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন বিগ বি। তনু ওয়েডস মনু রিটার্নস ফিল্মের জন্য ক্যারিয়ারে তৃতীয়বারের মতো জাতীয় পুরস্কার পেতে চলেছেন দাপুটে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এর আগে গত বছর কুইন ফিল্মের জন্য সেরা অভিনেত্রী ও ২০০৯ সালে ফ্যাশন ফিল্মে সেরা সহকারী অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার জিতেছেন ২৯ বছর বয়সী কঙ্গনা। সেরা পরিচালকের পুরস্কারও এ বছর ছিনিয়ে নিয়েছে বলিউড। বাজিরাও মাস্তানির পরিচালক সঞ্জয় লীলা বানসালি এবারের সেরা পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। আর সেরা ফিল্ম হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছে বাহুবলী।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code