জাপানে বাস পাহাড় থেকে খাদে, নিহত ১৪

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৬

জাপানে বাস পাহাড় থেকে খাদে, নিহত ১৪

Manual4 Ad Code

japan

Manual3 Ad Code

সুরমা মেইল. আন্তর্জাতিক ডেস্ক : জাপানে পর্যটকবাহী একটি বাস পাহাড় থেকে খাদে পড়ে কমপক্ষে ১৪জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৭ জন। শুক্রবার সকালে নাগানো রাজ্যের কারুইজাওয়া শহরে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, পর্যটন এলাকা কারুইজাওয়াদে বাসটি যাচ্ছিল। তবে এটি বিপরীত রাস্তা দিয়ে যাওয়ার সময় পাহাড়ের নিরাপত্তা বেস্টনি ভেঙ্গে ১২ ফিট নিচে পড়ে যায়। বাসটিতে দুই চালকসহ ৪১ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৭ জন। তবে কী কারণে বাসটি উল্টা পথে যাচ্ছিল তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জাপানের যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code