জাপা থেকে আনিস-হাওলাদার ও চুন্নুকে অব্যাহতি

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

জাপা থেকে আনিস-হাওলাদার ও চুন্নুকে অব্যাহতি

Manual2 Ad Code

সুরমামেইল ডেস্ক :
দলের সাধারণ সম্পাদক মুজিবুল হক চুন্নুকে পদ সরিয়ে দেওয়ার পর এবার তাকে প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন পার্টির চেয়ারম্যান গোলাম (জি এম) মোহাম্মদ কাদের। একই সঙ্গে অব্যাহতি দেওয়া হয়েছে সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারকে।

 

সোমবার (৭ জুলঅই) সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির বিগত ২৫ জুনের জেলা-মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক-আহ্বায়ক, সদস্য সচিবদের মতবিনিময় সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। গত ২৮ জুন তারিখে দলের প্রেসিডিয়াম সভায়ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই তিন নেতাকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Manual1 Ad Code

এমতাবস্থায় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেন জিএম কাদের।

 

এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

এর আগে সোমবার বিকালে মহাসচিব মুজিবুল হক চুন্নুকে মহাসচিব পদ থেকে অব্যাহতি দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ দেওয়া হয়।

Manual4 Ad Code

 

এর প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, চুন্নুকে সরিয়ে শামীম হায়দারকে মহাসচিব নিযোগ দেওয়া চরম অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন। চুন্নুকেই বৈধ মহাসচিব বলে দাবি করেন তারা।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code