সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৭
আলী হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজের আট দিন পর এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার পিয়াইন নদীর লামাপুঞ্জি এলাকা থেকে গোয়াইনঘাটের থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত শ্রমিক উপজেলার আমবাড়ি হাওর গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র তাজ উদ্দিন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি রাতে লামাপুঞ্জি এলাকায় পিয়াইন নদীর বালুচলের খুপরি ঘরে ঘুমিয়ে ছিল সে। হঠাৎ করে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে যান তাজ উদ্দিন। দুপুরে স্থানীয় লোকজন লামাপুঞ্জি এলাকায় তাজ উদ্দিনের লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই হারুন আর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।
গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজের আট দিন পর শ্রমিকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পুলিশ স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি