জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে পর্যটকের নিহত

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জুন ১, ২০২৬

জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে পর্যটকের নিহত

Manual6 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহি (১৬) নামের এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (১ জুন) বিকেল ৫টার দিকে পিয়াইন নদীর নাজিমগড় নৌকাঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইমতিয়াজ হোসেন রাহি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম থেকে জাফলংয়ে ঘুরতে আসে রাহি। বিকেলে নাজিমগড় নৌকাঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে সাঁতরে নদী পার হওয়ার সময় স্রোতের তীব্রতায় সে পানিতে তলিয়ে যায়।

Manual2 Ad Code

 

খবর পেয়ে ঘটনার পরপরই ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ডুবুরিরা নদী থেকে রাহির মরদেহ উদ্ধার করেন।

Manual2 Ad Code

 

গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code