সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৬

সুরমা মেইল নিউজ : উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে সিলেটের গোয়াইনঘাট জাফলং চা বাগান এলাকায় টাস্কফোর্সের অভিযান। শনিবার বিকেল পরিবেশ অধিদফতরের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে পিয়াইন নদী সংলগ্ন চা বাগান এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামসহ পাঁচটি বোমা মেশিন ধ্বংস করা হয়। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন, পরিবেশ অধিদফতর সিলেটের পরিদর্শক আবুল মনসুর মোল্লা, বিজিবি তামাবিল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিনসহ পুলিশ ও বিজিবির অর্ধ-শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করার পায়তারা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফের্সের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি