জাফলংয়ে টাস্কফোর্স অভিযান: শেলু-সেভ মেশিন বিনষ্ট

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

জাফলংয়ে টাস্কফোর্স অভিযান: শেলু-সেভ মেশিন বিনষ্ট

Manual4 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত, জাফলং ব্রিজ, জুমপাড়, বল্লাঘাট ও জিরো পয়েন্ট এলাকায় উপজেলা প্রশাসন, ৪৮ ব্যাটালিয়ন বিজিবি ও গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

Manual1 Ad Code

 

রোববার (২০ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

 

Manual4 Ad Code

গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে উক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত ১০টি শেলু ও সেভ মেশিন বিনষ্ট করা হয় এবং অবৈধভাবে বালু উত্তোলনরত আরো ১৫টি বার্কি নৌকা ভাঙ্গা হয়। এছাড়া অন্তত ১০০টি নৌকা ও ১৫টি ট্রাক থেকে বালু আনলোড করে নদীতে ফেলা হয়। পাশাপাশি শ্রমিকদের জন্য অস্থায়ীভাবে নদীর পাড়ে নির্মিত ৫টি তাবু ধ্বংস করা হয়েছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে স্থানীয়ভাবে জানা যায় জাফলং যে আজকে অভিযান হবে এই খবর বালু পাথর লুটকারীরা আগেই পেয়ে যাওয়ায় অনেকটা নিরাপদ হয়ে যায় তারা। এই ধরনের দায়সারা ভাবের অভিযানে সন্তুষ্ট নন উপজেলার সচেতন মহল।সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমএনইউ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code