জাফলংয়ে নদীতে ডুবে নিখোঁজ বালু শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

জাফলংয়ে নদীতে ডুবে নিখোঁজ বালু শ্রমিকের লাশ উদ্ধার

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হরে কৃষ্ণ চন্দ্র দাস নামের শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual6 Ad Code

 

বুধবার (৩০ জুলাই) সকালে জাফলংয়ের নয়াবস্তি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



নিহত হরে কৃষ্ণ চন্দ্র দাস (৪৮) নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার খলাপাড়া এলাকার মৃত দরুশি চন্দ্র দাসের ছেলে। বালু শ্রমিকের কাজ করার সূত্রে দীর্ঘদিন ধরে তিনি জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করে আসছিল।

Manual8 Ad Code

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে থানার এসআই ওবায়দুল্লাহ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

Manual8 Ad Code

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন শ্রমিকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গত সোমবার কৃষ্ণ চন্দ্র দাস জাফলংয়ের পিয়াইন নদীতে বালু কাজ করতে যান। একপর্যায়ে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ ছিলেন।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code