সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : জাফলং পাথরকোয়ারী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে দশ লক্ষ টাকা মুল্যের অবৈধ ০১টি বোমা মেশিন এবং ০২টি বোমা মেশিনের যন্ত্রপাতি ধ্বংস করেছে।
৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সিলেট এর দায়িত্বপুর্ণ ঘোয়াইনঘাট উপজেলার জাফলং পাথরকোয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। বুধবার গোয়াইনঘাট উপজেলার এসি ল্যান্ড জনাব মোঃ আশরাফ আহমেদ রাসেল এর নেতৃত্বে বিজিবি, পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর এর প্রতিনিধির সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে জাফলং পাথরকোয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে ৫,০০,০০০/- টাকা মূল্যের ০১টি বোমা মেশিন এবং ৫,০০,০০০/- টাকা মূল্যের ০২টি বোমা মেশিনের আনুষংগিক যন্ত্রপাতি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমান ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা।
উল্লেখ্য, ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপুর্ণ সীমান্ত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বোমা মেশিন উচ্ছেদ এর জন্য টাস্কফোর্স অপারেশন পরিচালনা অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি