সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৬

সুরমা মেইল নিউজ : চট্টগ্রামে জামাই-শাশুড়ি ভোরে ধরা পড়ল পুলিশের জালে। সোমবার ভোরের আলো ফুটতেই শাশুড়ি হোসনে আরা আর তার মেয়ের জামাই নাদিম বের হয়ে পড়ে চুরির মিশনে। বাসায় বাসায় ঘোরাঘুরি আর সুবিধাজনক অবস্থায় দরজা খোলা পেলেই ঢুকে পড়ে শাশুড়ি। বাইরে রিকশা নিয়ে ঘোরাফেরা করতে থাকে মেয়ের জামাই। শাশুড়ি হাতের কাছে যা পায়, তা নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে জামাতার রিকশায় চম্পট দেয়। এভাবেই এই জামাই-শাশুড়ি জুটি দীর্ঘদিন ধরে চুরির মিশন চালিয়ে আসছে। গ্রেপ্তারকৃত হোসনে আরা বেগম কুমিল্লার মুরাদনগর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী। এখন থাকে চাক্তাই এলাকায়। আর মেয়ের জামাই নাদিম ঢাকার ডেমরার আবদুল হকের ছেলে। এখন তক্তারপুল এলাকায় বাস করে। জানা গেছে, সোমবার ভোরে নগরের বাকলিয়া থানার বিএড কলেজ এলাকায় একটি বাসায় চুরি শেষে পালানোর সময় পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে হোসনে আরা ও নাদিমকে। এ সময় তাদের কাছ থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি