শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি, রবিবার জামায়াতের হরতাল

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মে ৫, ২০১৬

শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি, রবিবার জামায়াতের হরতাল

Manual5 Ad Code
jamat_jugantor_6311সুরমা মেইল নিউজ : মানবতাবিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহালের প্রতিবাদ আগামী রবিবার হরতাল কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য এম আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মে) আপিল বিভাগ নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন। এরপর জামায়াত এই কর্মসূচি দিল। ফাঁসির দণ্ড বহালের প্রতিবাদে কাল শুক্রবার দলটি দোয়া দিবস ও শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রইল।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এই রায়ের মধ্য দিয়ে নিজামীর বিরুদ্ধে এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো।
একই বেঞ্চে গত মঙ্গলবার নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ হয়। পরে আপিল বিভাগ আদেশের জন্য ৫ মে তারিখ ধার্য করেন।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code