জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে ভিন্ন বক্তব্য

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে ভিন্ন বক্তব্য

Manual4 Ad Code

ছবি: সংগৃহীত


মেইল ডেস্ক:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ঘিরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী, কথিত দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার পক্ষ থেকে ভিন্ন বক্তব্য সামনে এসেছে। তাদের বক্তব্যে দেখা যাচ্ছে নানা অসঙ্গতি।

 

ভিডিওটি বিশ্লেষণ ও পরীক্ষা করে ফ্যাক্ট-চেকিং সংস্থা দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে, এটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত নয়। সিসিটিভি ফুটেজের দৃশ্যমান টাইমস্ট্যাম্প অনুযায়ী, এটি ২০২৩ সালের ১ জুলাই ধারণ করা। তবে দ্য ডিসেন্ট নিজস্ব পদ্ধতিতে ভিডিও ধারণ করার সময় এবং স্থানের বিষয়ে নিশ্চিত হতে পারেনি।

 

এ বিষয়ে মরিয়ম আক্তারের বাবা মাসুম বিল্লাহ দাবি করেন, গত ১৭ জুন ঢাকার মগবাজারে তার নিজস্ব কার্যালয়ে গাজী নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে সম্পন্ন হয়। তিন লাখ টাকা দেনমোহরে অনুষ্ঠিত ওই বিয়ের পর ১৩ জুলাই এমপি ও তার পরিবারের সদস্যরা কার্যালয়ে অবস্থানকালে গোপনে ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় তিনি এমপির সাবেক সহকারী ও তার শ্যালক ওবায়দুল্লাহকে দায়ী করেন।

 

Manual7 Ad Code

এদিকে, বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মরিয়ম খাতুনের একটি জীবনবৃত্তান্ত (বায়োডাটা) ছড়িয়ে পড়ে। সেখানে উল্লেখ করা হয়, তিনি ২২ মে ২০০৮ সালে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। একই বায়োডাটায় বৈবাহিক অবস্থার ঘরে তাকে ‘অবিবাহিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

ছড়িয়ে পড়া ওই বায়োডাটায় দেখা যায়, গত ২২ জুন ২০২৬ তারিখে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম নিজে সুপারিশ করে স্বাক্ষর করেছেন।

 

Manual2 Ad Code

গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জামায়াত ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো ২৯ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‌‘আমার স্বামীর সঙ্গে মরিয়মের বিয়ে হয়েছে। এটা নিয়ে যারা কুৎসা রটাচ্ছে, আমি সেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের অসত্য প্রচার থেকে বিরত না থাকলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

 

অন্যদিকে, মরিয়মের বাবা মাসুম বিল্লাহ এক ভিডিও বার্তায় দাবি করেন, ভাইরাল হওয়া ভিডিওটি তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রচার করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ১৭ জুন অনুষ্ঠিত বিয়েতে উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং এমপির প্রথম স্ত্রীও সেখানে ছিলেন।

 

এদিকে নিজেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী পরিচয় দিয়ে মরিয়ম বেগম এক ভিডিও বার্তায় জানান, তাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। তার দাবি, ২০২৬ সালের ১৭ জুন শ্যামনগরে তার বাবার বাড়িতে দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয় এবং অনুষ্ঠানে এমপির প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন।

 

তিনি আরও বলেন, ১৩ জুলাই ঢাকার মগবাজারে তার বাবার কার্যালয়ে দুই স্ত্রীকে নিয়ে এমপির যাওয়া ছিল একটি পারিবারিক সফর। সেখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মানহানির চেষ্টা করা হয়েছে।

 

Manual6 Ad Code

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এক বিবৃতি দিয়েছেন।

 

Manual7 Ad Code

বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে এ বিষয়ে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পর্কে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code