সিলেট ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭
স্পোর্টস ডেস্ক :: ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে জয়রথ চলছেই জার্মানির। রোবাবার রাতে আজারবাইজানকে তাদের মাঠেই ৪-১ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষ স্থান ধরে রেখেছে দলটি। জার্মানির এটি টানা পঞ্চম জয়। এদিন দলটির হয়ে জোড়া গোল করেন আন্দ্রে শুরলে। এছাড়া টমাস মুলার ও মারিও গোমেজ একটি করে গোল করেন। আজারবাইজানের হয়ে একমাত্র গোলটি দিমিত্রিজ নাজারোভের।
এদিন ম্যাচের ১৯ মিনিটেই দলকে এগিয়ে দেন শুরলে। তবে ৩১ মিনিটেই সমতায় ফেরে স্বাগতিক দল। কিন্তু জার্মানির ফের এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। ৩৫ মিনিটে মুলারের গোলে ২-১ এ লিড নেয় চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির ঠিক আগ মূহুর্তে মারিও গোমেজ গোল করলে ৩-১ লিড পেয়ে যায় অতিথিরা। ৮০ মিনিটে শুরলে নিজের দ্বিতীয় গোল করলে ৪-১ এ জয় নিশ্চিত হয় জার্মানির।
‘সি’ গ্রুপের অন্য ম্যাচে স্যান ম্যারিনোকে ৬-০ গোলে হারিয়েছে চেক রিপাবলিক। নরওয়েকে ২-০ গোলে হারিয়েছে নর্দান আয়ারল্যান্ড।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি