সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: জাসদ নেতার দল নয়, কর্মীর দল জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদবিরোধী চলমান যুদ্ধে বিজয় এবং বাংলাদেশকে সুশাসন ও সমাজতন্ত্রের পথে পরিচালিত করতে জাসদের নেতা-কর্মীদের সংগ্রামের পথে বলিষ্ঠ হওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। বিকেল তিনটায় শুরু হওয়া সমাবেশে সারাদেশ থেকে নেতাকর্মীরা অংশ নেন।
স্বাধীনতার পর জাসদকে বাদ দিয়ে যেমন কোনো ইতিহাস লেখা হয়নি তেমনই জাসদকে বাদ দিয়ে কোনো রাজনীতিও সফল হয়নি মন্তব্য করে তিনি বরেন, বিএনপি ‘নির্বাচনকালীন সহায়ক’ সরকারের যে প্রস্তাব দিয়েছে, তার মধ্য দিয়ে দেশকে অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চাইছে। এমন প্রস্তাব দিয়ে বিএনপি দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায়।
তিনি বলেন, দেশ জঙ্গি দমনের যুদ্ধ পরিস্থিতি অতিক্রম করছে। জঙ্গিবাদের নেটওয়ার্কগুলো ভেঙ্গে দেয়ার অভিযান চলছে। কিন্তু জঙ্গিরা এখনও সম্পূর্ণ পরাজিত হয়নি। জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক ও জঙ্গিসঙ্গী বেগম খালেদা জিয়া জঙ্গির সঙ্গ ত্যাগ করেনি।
সমাবেশে বক্তব্য রাখেন, দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইকবাল হোসেন খান, আব্দুল হাই তালুকদার প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি