জাস্ট হেল্প ও রোটারির যৌথ উদ্যোগে সিলেটে হবে বিশ্বমানের আই হসপিটাল

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

জাস্ট হেল্প ও রোটারির যৌথ উদ্যোগে সিলেটে হবে বিশ্বমানের আই হসপিটাল

Manual6 Ad Code

সুরমা মেইল ডটকম :: সিলেট জাস্ট হেল্প আই হাসাপাতালের দ্বিতীয় তলার উদ্বোধন করা হবে আজ বৃহস্পতিবার। এছাড়া পরিচালনা করা হবে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প।

Manual4 Ad Code

এসব কর্মসূচিকে সামনে রেখে জাস্ট হেল্প ফাউনেশনের ফাউন্ডার ও চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের নেতৃত্বে প্রবাস থেকে সিলেটে এসেছে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। এই দলে আছেন ১১ সদস্যের বাংলাদেশি বংশোদ্ভূদ ব্রিটিশ নাগরিক এবং গ্লোবাল সলিউশন ও রোটারিয়ান জন মিলসের নেতৃত্বে চার সদস্যের ব্রিটিশ দল।

Manual8 Ad Code

ব্রিটিশি দলে আরো আছেন, মিসেস ফিনো জন মিলস, টেইমসাইড রোটারির সভাপতি এন্ড্রু উইলিয়ামস এবং রোটারিয়ান আর্থার বসওয়েল।

প্রবাসী দলের মধ্যে আছেন জাস্ট হেল্প এর উপদেষ্টা ফারুক আহমদ এমবিই, সোয়েব আদমজি, গোলাম কিবরিয়া বেলাল, মানিক আহমেদ, মোসলেহ উদ্দিন, নজরুল ইসলাম খাসনহ অন্যরা।

Manual1 Ad Code

বুধবার বিকেলে প্রতিনিধি দলটি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে পৌছে। এসময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান, বাফুফের সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, সাবেক সেক্রেটারি আব্দুল হালিম সুনু, সাইদুল ইসলাম দুলাল, জাস্ট হেল্প সিলেট শাখার সেক্রেটারি মো. বকত মুজমাদার, জয়েন সেক্রেটারি মঈনুর রহমান খান প্রমুখ।

Manual7 Ad Code

গ্লোবাল সলিউশন ও রোটারিয়ান জন মিলস জানান, রোটারি ইন্টারন্যাশানালের পক্ষ থেকে গিলফোর্ড রোটারি আই প্রজেক্টের প্রতিনিধি হিসেবে তারা এই সফর করছেন। অসহায় ও দরিদ্র মানুষদের চক্ষুসেবা প্রদান করা তাদের মূল উদ্দেশ্য। এছাড়া রোটারি ইন্টারন্যাশানাল এবং জাস্ট হেল্পের মাধ্যমে এখানে একটি আধুনিক পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতাল গড়ে তোলার ব্যাপারে কাজ করবেন।

জাস্ট হেল্প ফাউনেশনের ফাউন্ডার ও চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, স্থানীয় রোটারি ক্লাবগুলোকে সাথে নিয়ে তারা একটি পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতাল স্থাপনের প্রচেষ্টা করছেন। তিনি বলেন জাস্ট হেল্পের ১৫ সদস্যের সিলেট সফর একটি উল্লেখযোগ্য ঘটনা। এই দলে ৪ জন ব্রিটিশ রোটারিয়ান আছেন। বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত জাস্ট হেল্প আই হসপিটালের দ্বিতীয় তলার উদ্বোধন করা হবে। একই সাথে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পও করা হবে। -বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code