জায়গা থেকে নড়েন না ঋতুপর্ণা

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৬

জায়গা থেকে নড়েন না ঋতুপর্ণা

Manual8 Ad Code

download

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক : তথ্যপ্রযুক্তির দিক থেকে পৃথিবী এগিয়ে গেলেও মানুষের মধ্যে কুসংস্কারের বিষয়টি এখনো কাজ করে। সাধারণ মানুষের কথা বাদ দিলে  তারকাও মানেন এসব কুসংস্কার! ব্যতিক্রম নন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কুসংস্কারে নিমজ্জিত তিনিও। ক্রিকেট খেলা নিয়মিত দেখেন এই অভিনেত্রী। বিশেষ করে ভারতীয় ক্রিকেট দলের খেলা কোনোভাবেই বাদ দেন না তিনি। আর এটি ঘিরেই রয়েছে তার কুসংস্কার। ভারতীয় একটি ম্যাগাজিনের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের খেলা দেখার সময় কুসংস্কারী হয়ে পড়েন তিনি। সদ্য শেষ হওয়া টি-২০ ওয়ার্ল্ড কাপ ক্রিকেটেও নাকি এই অভ্যেস জারি রেখেছিলেন এ অভিনেত্রী। খেলা দেখার সময় কোনো একটি জায়গায় বসলে যদি ইন্ডিয়া ভালো খেলে তাহলে নাকি ম্যাচ চলাকালীন সেই জায়গা থেকে আর নড়েন না ঋতুপর্ণা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code